আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জন নিয়োগ ২০২৬।পাঠকের প্রশ্ন-উত্তর পর্ব

আনসার ভিডিপি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ঃ সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আনসার-ভিডিপি উন্নয়ন

ব্যাংক (এভিইউবি) ২০২৬ সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১টি পদ

ক্যাটাগরিতে মোট ৩০০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। ৮ম শ্রেণি, এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস প্রার্থীরা

পদভেদে আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মে ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে

আবেদন করতে পারবে। আবেদন চলবে ১৩ জুন ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া

জানা যাবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এবং AVUB Teletalk আবেদন পোর্টাল এ।

বিস্তসারি তত্ত্বাদিঃ আনসার ভিডিপি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিষয়বিস্তারিত তথ্য
প্রতিষ্ঠানের নামআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক (এভিইউবি)
চাকরির ধরনসরকারি চাকরি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ০৮ মে ২০২৬
নিয়োগ জারির তারিখ০৭ মে ২০২৬
পদ ক্যাটাগরি০১ টি
মোট শূন্যপদ৩০০ জন
শিক্ষাগত যোগ্যতা৮ম শ্রেণি, এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারবেন
বয়সসীমা০১ মে ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে
আবেদন শুরুর তারিখ১৫ মে ২০২৬ সকাল ১০:০০ টা থেকে আবেদন শুরু
আবেদন শেষের তারিখ১৩ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে
আবেদন পদ্ধতিসম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
আবেদন ওয়েবসাইটআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন লিংকAVUB Teletalk Application Portal
নিয়োগের উৎসঅফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি
আবেদনের গুরুত্বপূর্ণ নির্দেশনাআবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে
নির্বাচনের সম্ভাব্য ধাপলিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হতে পারে
চাকরির সুবিধাসরকারি বিধিমালা অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে
কারা আবেদন করতে পারবেনবাংলাদেশের স্থায়ী নাগরিক এবং যোগ্য নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন
বিশেষ পরামর্শআবেদন জমা দেওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে এবং সময়মতো আবেদন ফি পরিশোধ সম্পন্ন করতে হবে

AVUB Job Circular 2026 নিম্নে দেওয়া হলো

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক (এভিইউবি) এর নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নে

আনসার ভিডিপি  ব্যাংক (এভিইউবি) নিয়োগ বিজ্ঞপ্তি
আনসার ভিডিপি  ব্যাংক (এভিইউবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২

আনসার ভিডিপি ব্যাংক (এভিইউবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পদের বিবরন

বিষয়বিস্তারিত
পদের নামডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা৩০০টি
শিক্ষাগত যোগ্যতাস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
প্রয়োজনীয় দক্ষতাকম্পিউটার পরিচালনা ও ডাটা এন্ট্রি কাজে দক্ষ হতে হবে
অতিরিক্ত যোগ্যতাসরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বা ডাটা এন্ট্রি বিষয়ে প্রশিক্ষণ সনদ অথবা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে
টাইপিং গতিবাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে
দক্ষতা পরীক্ষাসংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test বা যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
বেতন স্কেলগ্রেড–১৬ অনুযায়ী সরকারি বেতন স্কেল প্রযোজ্য
মাসিক বেতন৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত
চাকরির সুবিধাসরকারি নিয়ম অনুযায়ী ভাতা, ছুটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে

আনসার-ভিডিপি ব্যাংক নিয়োগ ২০২৬ আবেদনের যোগ্যতা ও শর্তাবলী

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক (এভিইউবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এ আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই

আবেদন সংক্রান্ত যোগ্যতা, বয়সসীমা ও প্রয়োজনীয় শর্তাবলী ভালোভাবে জেনে নিতে হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে দেশের যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

বিষয়বিস্তারিত তথ্য
শিক্ষাগত যোগ্যতাজেএসসি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক এবং স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা পদ অনুযায়ী আবেদন করতে পারবেন
বয়সসীমা০১ মে ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে
অভিজ্ঞতাঅভিজ্ঞতা ছাড়াও নতুন প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন
অতিরিক্ত যোগ্যতাপ্রতিটি পদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিশেষ দক্ষতা ও শর্ত পূরণ করতে হবে
জাতীয়তাআবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে
জেলা কোটাবাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন
আবেদন পদ্ধতিনির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে
প্রয়োজনীয় নির্দেশনাআবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি মনোযোগ দিয়ে পড়ে যোগ্যতা ও শর্ত যাচাই করা জরুরি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ ২০২৬ অনলাইনে আবেদন করার নিয়ম

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন

সম্পন্ন করতে হবে। নির্ধারিত ওয়েবসাইট ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। নিচে ধাপে ধাপে

অনলাইনে আবেদন করার পদ্ধতি তুলে ধরা হলো-

১। প্রথমে AVUB Teletalk আবেদন ওয়েবসাইট এ প্রবেশ করুন।

২। হোমপেজ থেকে “Application Form” অপশনে ক্লিক করুন।

৩। বিজ্ঞপ্তিতে থাকা পদের তালিকা থেকে আপনার পছন্দের পদ নির্বাচন করুন।

৪। এরপর “Next” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।

৫। আপনি যদি Teletalk Premium Member হয়ে থাকেন তাহলে “Yes” নির্বাচন করুন, অন্যথায় “No” অপশন সিলেক্ট করুন।

৬। এবার আবেদন ফরমটি ওপেন হবে। সেখানে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।

৭। সকল তথ্য যাচাই শেষে “Next” বাটনে ক্লিক করুন।

৮। আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর নির্ধারিত সাইজ অনুযায়ী আপলোড করতে হবে।

  • ছবির সাইজ: 300×300 পিক্সেল
  • স্বাক্ষরের সাইজ: 300×80 পিক্সেল

৯। ফরম পূরণের পর সাবমিট করার আগে সম্পূর্ণ আবেদনটি ভালোভাবে মিলিয়ে দেখুন।

১০। সব তথ্য ঠিক থাকলে “Submit” বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।

১১। আবেদন সফলভাবে জমা হলে আবেদনপত্রের কপি ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করুন। ভবিষ্যতে প্রবেশপত্র ডাউনলোড ও অন্যান্য কাজে এটি প্রয়োজন হতে পার

আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগে অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রার্থীরা একটি Applicant’s Copy পাবে।

সেখানে একটি User ID উল্লেখ থাকবে। এই User ID ব্যবহার করেই টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS পাঠিয়ে আবেদন ফি জমা দিতে হবে।

নির্ধারিত নিয়ম অনুযায়ী মাত্র ২টি SMS এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করা যাবে। নিচে ধাপে ধাপে আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি তুলে ধরা হলো-

ধাপনির্দেশনা
১ম SMSমোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন: AVUB User ID এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
উদাহরণAVUB DEFABC পাঠাতে হবে 16222 নম্বরে
ফিরতি SMSপ্রথম SMS সফল হলে আবেদনকারীর নাম ও ফি সংক্রান্ত তথ্যসহ একটি PIN নম্বর পাঠানো হবে
২য় SMSএরপর লিখুন: AVUB YES PIN এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
উদাহরণAVUB YES 12345678 পাঠাতে হবে 16222 নম্বরে
আবেদন ফিক্রমিক ০১ নং পদের জন্য আবেদন ফি ১১২ টাকা
পাসওয়ার্ড প্রাপ্তিদ্বিতীয় SMS সফলভাবে পাঠানোর পর ফিরতি SMS এ একটি Password দেওয়া হবে
গুরুত্বপূর্ণ তথ্যUser ID এবং Password ভবিষ্যতে প্রবেশপত্র ডাউনলোড ও অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহার হবে, তাই সংরক্ষণ করা জরুরি

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এবং AVUB Teletalk আবেদন পোর্টাল এ।

পাঠকের প্রশ্ন উত্তর পর্ব-আনসার-ভিডিপি ব্যাংক

১. আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কী?
উত্তর: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক হলো বাংলাদেশের একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, যা আনসার ও ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা ও ক্ষুদ্রঋণ প্রদান করে।

২. আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।

৩. এই ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং আর্থিক উন্নয়ন নিশ্চিত করা।

৪. কারা এই ব্যাংক থেকে ঋণ নিতে পারেন?
উত্তর: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এই ব্যাংক থেকে ঋণ নিতে পারেন।

৫. আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কী ধরনের ঋণ প্রদান করে?
উত্তর: ক্ষুদ্রঋণ, কৃষিঋণ, ক্ষুদ্র ব্যবসা ঋণ ও নারী উন্নয়ন ঋণ প্রদান করে।

৬. ব্যাংকটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: ব্যাংকটির প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত।

৭. এই ব্যাংক কীভাবে বেকারত্ব দূর করতে সহায়তা করে?
উত্তর: সহজ শর্তে ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূর করতে সহায়তা করে।

৮. নারী উন্নয়নে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ভূমিকা কী?
উত্তর: নারীদের ক্ষুদ্রঋণ ও প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করে।

৯. আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সেবা কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: এটি গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১০. আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মূল লক্ষ্য কী?
উত্তর: দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করা।

সম্পাদক

মোঃ নাইয়ার আযম,সহকারী অধ্যাপক(পদার্থবিজ্ঞান),মজিদা খাতুন মহিলা কলেজ, রংপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *