Rajshahi Civil Surgeon Job নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়, রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। মোট ১৩৯টি শূন্য পদে ৮টি ক্যাটাগরিতে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহবান করে ।
কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক, পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য সহকারী, স্টোর কিপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ আছে।
এটি রাজশাহী জেলার চাকরি–প্রত্যাশীদের জন্য একটি সুযোগ। নির্ধারিত সময়সীমার মধ্যে http://csrajshahi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
সরকারি চাকরি, স্থায়ী ক্যারিয়ার এবং আকর্ষণীয় বেতনের জন্য Rajshahi Civil Surgeon Job সার্কুলারটি এবারের সবচেয়ে আলোচিত নিয়োগগুলোর একটি।
Rajshahi Civil Surgeon Job এর বিস্তারিত তত্ত্বাদি
- প্রতিষ্ঠানের নামঃ রাজশাহী সিভিল সার্জন কার্যালয়
- চাকরির ধরনঃ সরকারি
- নিয়োগ প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর ২০২৫ ইং
- বয়সসীমাঃ ১৮-৩০ বছর
- ক্যাটাগরিঃ ০৮ টি
- মোট পদ সংখ্যাঃ ১৩৯ টি
- শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ(পদ অনুযায়ী )
- আবেদনের মাধ্যমঃ অনলাইন
- আবেদনের শুরুর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৫ ইং সকাল ১০টা
- আবেদনের শেষ তারিখঃ ১৪ ডিসেম্বর ২০২৫ ইং বিকাল ৫টা পর্যন্ত
- অফিসিয়াল ওয়েবসাইটঃ https://cs.rajshahi.gov.bd/
- আবেদনের ঠিকানা ( লিংক): এখানে ক্লিক কর
- নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট
- নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের লিংকঃ এখানে ক্লিক কর
- নিয়োগ বিজ্ঞপ্তিঃ PDF কপি নিচে দেওয়া হলো —আবেদনের পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিবে ।
http://csrajshahi.teletalk.com.bd/docs/CSRajshahi_recircular.pdf
পদের বিবরণ – Rajshahi Civil Surgeon Job Circular 202৫
Rajshahi Civil Surgeon Job নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী মোট ১৩৯টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদন নেওয়া হচ্ছে। নিচে প্রতিটি পদের সংখ্যা, যোগ্যতা ও বেতনসহ বিস্তারিত বিবরণ দেয়া হলো-
১️। কম্পিউটার অপারেটর – ৪টি পদ
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা:
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি: বাংলায় ২৫ শব্দ/মিনিট, ইংরেজিতে ৩০ শব্দ/মিনিট
- Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে
- বেতন স্কেল: গ্রেড–১৩ (১১,০০০–২৬,৫৯০ টাকা)
২️। পরিসংখ্যানবিদ – ৪টি পদ
- শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান)।
- অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
- বেতন স্কেল: গ্রেড–১৪ (১০,২০০–২৪,৬৮০ টাকা)
৩️। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – ১টি পদ
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা:
- সাঁটলিপির গতি: ইংরেজি ৮০, বাংলা ৪৫ শব্দ/মিনিট
- টাইপিং গতি: ইংরেজি ৩০, বাংলা ২৫ শব্দ/মিনিট
- বেতন স্কেল: গ্রেড–১৪ (১০,২০০–২৪,৬৮০ টাকা)
৪️। কীটতত্ত্বীয় – ২টি পদ
- শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ বা সমমান।
- বেতন স্কেল: গ্রেড–১৪ (১০,২০০–২৪,৬৮০ টাকা)
৫️। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৩টি পদ
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান।
- অন্যান্য যোগ্যতা:
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা
- টাইপিং গতি: বাংলা ২০, ইংরেজি ২০ শব্দ/মিনিট
- বেতন স্কেল: গ্রেড–১৬ (৯,০০০–২২,৪৯০ টাকা)
৬️। স্টোর কিপার – ৫টি পদ
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান।
- বেতন স্কেল: গ্রেড–১৬ (৯,০০০–২২,৪৯০ টাকা)
৭️। স্বাস্থ্য সহকারী – ১১৮টি পদ
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান।
- বেতন স্কেল: গ্রেড–১৬ (৯,০০০–২২,৪৯০ টাকা)
৮️। ড্রাইভার – ২টি পদ
- শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/সমমান।
- অন্যান্য যোগ্যতা:
- বৈধ ড্রাইভিং লাইসেন্স
- অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার
- বেতন স্কেল: গ্রেড–১৬ (৯,০০০–২২,৪৯০ টাকা)
Rajshahi Civil Surgeon Job আবেদন পদ্ধতি
Rajshahi Civil Surgeon Job–এ আবেদন করতে আগ্রহী যোগ্য প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
রাজশাহী সিভিল সার্জন অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন প্রক্রিয়া সহজে সম্পন্ন করতে নিচের ধাপে ধাপে নির্দেশনা অনুসরণ কর:
Rajshahi Civil Surgeon Job অনলাইনে আবেদন করার ধাপ
- প্রথমে ভিজিট করুন সরকারী নির্ধারিত ওয়েবসাইট: csrajshahi.teletalk.com.bd
- হোমপেজ প্রদর্শিত হলে “Application Form” অপশনে ক্লিক কর।
- প্রদর্শিত তালিকা থেকে তুমি যে পদের জন্য আবেদন করতে চাও, তা নির্বাচন কর।
- এরপর “Next” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যাও।
- যদি তুমি alljobs.teletalk.com.bd–এর প্রিমিয়াম সদস্য হও তাহলে “Yes” নির্বাচন কর, নাহলে “No” বেছে নাও।
- এখন রাজশাহী সিভিল সার্জন অফিসের অনলাইন আবেদন ফরম তোমার সামনে প্রদর্শিত হবে।
- বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ কর, তারপর আবারও “Next” বোতামে ক্লিক কর।
- এরপর তোমাকে প্রয়োজনীয় ছবি আপলোড করতে হবে:
- রঙিন ছবি: 300×300 পিক্সেল
- স্বাক্ষর: 300×80 পিক্সেল
- সব তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে কি না তা ভালোভাবে রিভিউ কর, তারপর “Submit” বাটনে ক্লিক কর।
- আবেদন সফলভাবে সম্পন্ন হলে একটি Applicant’s Copy জেনারেট হবে। সেটি অবশ্যই
- PDF আকারে ডাউনলোড কর
- কলর প্রিন্ট করে সংরক্ষণ কর ভবিষ্যতের জন্য।
FAQ – Rajshahi Civil Surgeon Job Circular 2025
১. Rajshahi Civil Surgeon Job Circular 2025 কবে প্রকাশিত হয়?
২০২৫ সালের ২১ নভেম্বর অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
২. এই সার্কুলারে মোট কতটি পদে নিয়োগ দেওয়া হবে?
মোট ১৩৯টি শূন্য পদে ৮টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে।
৩. Rajshahi Civil Surgeon Job এ কোন কোন পদে আবেদন করা যাবে?
কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কীটতত্ত্বীয়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী এবং ড্রাইভার পদে আবেদন করা যাবে।
৪. আবেদন করার বয়সসীমা কত?
২১ নভেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮–৩২ বছর হতে হবে। (পদ অনুযায়ী ভিন্নতা থাকতে পারে)
৫. Rajshahi Civil Surgeon Job এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী?
৮ম শ্রেণি থেকে স্নাতক (সম্মান) পর্যন্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে-পদভেদে যোগ্যতা ভিন্ন।
৬. আবেদন কোথায় এবং কীভাবে করতে হবে?
অনলাইনে আবেদন করতে হবে এই লিংকে:
http://csrajshahi.teletalk.com.bd
৭. অনলাইনে আবেদন কখন শুরু হবে?
২৪ নভেম্বর ২০২৫ সকাল ১০:০০ টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে।
৮. আবেদন করার শেষ তারিখ কবে?
১৪ ডিসেম্বর ২০২৫ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
৯. Rajshahi Civil Surgeon Job এ আবেদন ফি কত?
টেলিটক এসএমএসের মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে হবে। পদের গ্রেড অনুযায়ী ফি ভিন্ন হতে পারে।
১০. স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে কী যোগ্যতা লাগবে?
এইচএসসি/সমমান পাস করলেই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করা যাবে।
১১. ড্রাইভার পদে আবেদন করতে কী লাগবে?
জেএসসি/সমমান পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
১২. কম্পিউটার অপারেটর পদে টাইপিং গতি কত হতে হবে?
বাংলায় ২৫ শব্দ/মিনিট এবং ইংরেজিতে ৩০ শব্দ/মিনিট টাইপিং দক্ষতা থাকতে হবে।
১৩. পরিসংখ্যানবিদ পদে কি কোনো অভিজ্ঞতা দরকার?
না, তবে পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক।
১৪. আবেদন সম্পন্ন হলে কি আলাদা কনফার্মেশন পাওয়া যাবে?
হ্যাঁ, অনলাইন আবেদন শেষে একটি Applicant’s Copy ডাউনলোড করা যাবে, যেখানে User ID থাকবে।
১৫. আবেদন ফি কিভাবে জমা দিতে হবে?
টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে নির্ধারিত নিয়মে আবেদন ফি জমা দিতে হবে।
১৬. কি সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে?
না, বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোটা/জেলা বিধি অনুযায়ী আবেদন করতে হবে।
১৭. Rajshahi Civil Surgeon Job এ কি নারী প্রার্থীরা আবেদন করতে পারবে?
হ্যাঁ, যোগ্য নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
১৮. এই নিয়োগ কি সম্পূর্ণ সরকারি চাকরি?
হ্যাঁ, এটি সরকারি চাকরি এবং বেতন স্কেল জাতীয় বেতননীতির আওতাভুক্ত।
১৯. আবেদন সংক্রান্ত সমস্যায় কোথায় যোগাযোগ করতে হবে?
Teletalk এর হেল্পলাইন বা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ইমেইলে যোগাযোগ করা যাবে।
২০. এই Rajshahi Civil Surgeon Job Circular 2025 কোথায় পাওয়া যাবে?
রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং Teletalk পোর্টালে সার্কুলারটি প্রকাশিত হয়।
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখ

সম্পাদক
মোঃ নাইয়ার আযম,সহকারী অধ্যাপক(পদার্থবিজ্ঞান),মজিদা খাতুন মহিলা কলেজ, রংপুর।

নাইয়ার আযম একজন নিবেদিতপ্রাণ পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক। তিনি মজিদা খাতুন মহিলা কলেজ,রংপুর এ কর্মরত আছেন এবং Studentbarta.com-ওয়েব সাইডের সম্পাদক। তিনি শিক্ষা ও অনলাইন শিক্ষার প্রতি গভীরভাবে অনুরাগী এবং নিয়মিতভাবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার মতো চিন্তাশীল লেখা প্রকাশ করেন। তার শিক্ষা জীবন শুরু হয় ক্যান্ট পাবলিক স্কুল থেকে এবং পরবর্তীতে তিনি কারমাইকেল কলেজ, রংপুর-এ উচ্চশিক্ষা গ্রহণ করেন। বর্তমানে রংপুর সিটি-তে বসবাসরত নাইয়ার আযম সবসময় শিক্ষা, অনলাইন লার্নিং এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আগ্রহী। পদার্থবিজ্ঞানের জ্ঞানকে সহজবোধ্যভাবে উপস্থাপন এবং আধুনিক শিক্ষার সুযোগ প্রসারে তিনি বিশেষভাবে কাজ করে যাচ্ছেন।