BPSCS Govt Jobs – ২০২৬ সালের নতুন সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য সুখবর প্রকাশ করে,
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (BPSCS)। সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৩টি
ক্যাটাগরিতে ৯০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি থেকে শুরু করে স্নাতক পাস প্রার্থীরা পদভেদে
আবেদন করতে পারবে। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন সম্পন্ন করতে
পারবে। সরকারি চাকরির এই সুযোগটি ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে, তাই বিস্তারিত
তথ্য জেনে দ্রুত প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
BPSCS Govt Jobs এর বিস্তারিত তত্ত্বাবলি
নিয়োগের তথ্যাবলি (BPSCS Job Circular 2026)
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (BPSCS) |
| নিয়োগ প্রকাশের তারিখ | ১০ এপ্রিল ২০২৬ |
| নিয়োগ প্রকাশের সূত্র | দৈনিক ইত্তেফাক |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| পদ ক্যাটাগরি | ১৩ টি |
| মোট পদসংখ্যা | ৯০ জন |
| শিক্ষাগত যোগ্যতা | ৮ম / এসএসসি / এইচএসসি / স্নাতক পাশ (পদভেদে ভিন্ন) |
| বয়সসীমা | ০১ এপ্রিল ২০২৬ অনুযায়ী ১৮–৩২ বছর (পদ অনুযায়ী প্রযোজ্য) |
| আবেদন পদ্ধতি | অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে |
| আবেদন শুরুর তারিখ | ২৭ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০ টা |
| আবেদন শেষ তারিখ | ১১ মে ২০২৬, বিকাল ০৫:০০ টা |
| আবেদন করার ওয়েবসাইট | bpscs.teletalk.com.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট | bpsc.gov.bd |
পদের বিবরন- BPSCS Govt Jobs
বাংলাদেশের সর্বশেষ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে ভিজিট কর StudentBarta.com।
এখানে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সহজ ভাষায় ও বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়, যাতে প্রার্থীরা সহজেই তথ্য বুঝে সঠিকভাবে আবেদন করতে পারো।
এই আর্টিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (BPSCS) কর্তৃক প্রকাশিত ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য যেমন পদসংখ্যা, যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রক্রিয়া ও সময়সূচি সংক্ষেপে তুলে ধরা হয়।
সম্পূর্ণ তথ্য জানতে নিচের বিস্তারিত অংশগুলো মনোযোগ দিয়ে পড় –
১। কম্পিউটার অপারেটর
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পদের নাম | কম্পিউটার অপারেটর |
| পদ সংখ্যা | ০৬ (ছয়) টি |
| শিক্ষাগত যোগ্যতা | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান |
| অন্যান্য যোগ্যতা | বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপিং গতি; Standard Aptitude Test উত্তীর্ণ |
| মাসিক বেতন | গ্রেড–১৩: ১১,০০০–২৬,৫৯০ টাকা |
২। প্রশিক্ষক সহকারী-BPSCS Govt Jobs
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পদের নাম | প্রশিক্ষক সহকারী |
| পদ সংখ্যা | ০১ (এক) টি |
| শিক্ষাগত যোগ্যতা | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক |
| অন্যান্য যোগ্যতা | প্রশিক্ষণ কার্যক্রমে অভিজ্ঞদের অগ্রাধিকার |
| মাসিক বেতন | গ্রেড–১৪: ১০,২০০–২৪,৬৮০ টাকা |
৩। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- BPSCS Govt Jobs
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পদের নাম | সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর |
| পদ সংখ্যা | ১২ (বারো) টি |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক বা সমমান |
| অন্যান্য যোগ্যতা | সাঁটলিপি (ইংরেজি ৭০, বাংলা ৪৫ শব্দ), টাইপিং (ইংরেজি ৩০, বাংলা ২৫ শব্দ) |
| মাসিক বেতন | গ্রেড–১৪: ১০,২০০–২৪,৬৮০ টাকা |
৪। হিসাব সহকারী-BPSCS Govt Jobs
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পদের নাম | হিসাব সহকারী |
| পদ সংখ্যা | ০৫ (পাঁচ) টি |
| শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি বা সমমান |
| অন্যান্য যোগ্যতা | — |
| মাসিক বেতন | গ্রেড–১৬: ৯,৩০০–২২,৪৯০ টাকা |
আজকের খেলার খবর ২০২৬: ক্রিকেট, ফুটবলসহ সব স্পোর্টসের সর্বশেষ আপডেট।পাঠকের প্রশ্ন-উত্তর পর্ব
৫। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পদের নাম | অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক |
| পদ সংখ্যা | ১৩ (তেরো) টি |
| শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি বা সমমান |
| অন্যান্য যোগ্যতা | টাইপিং (বাংলা ২০, ইংরেজি ২০ শব্দ) |
| মাসিক বেতন | গ্রেড–১৬: ৯,৩০০–২২,৪৯০ টাকা |
৬। কম্পিউটার মুদ্রাক্ষরিক
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পদের নাম | কম্পিউটার মুদ্রাক্ষরিক |
| পদ সংখ্যা | ০৫ (পাঁচ) টি |
| শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি বা সমমান |
| অন্যান্য যোগ্যতা | টাইপিং (বাংলা ২০, ইংরেজি ২০ শব্দ) |
| মাসিক বেতন | গ্রেড–১৬: ৯,৩০০–২২,৪৯০ টাকা |
৭। ডাটা এন্ট্রি অপারেটর-BPSCS Govt Jobs
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পদের নাম | ডাটা এন্ট্রি অপারেটর |
| পদ সংখ্যা | ০১ (এক) টি |
| শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি বা সমমান |
| অন্যান্য যোগ্যতা | টাইপিং (বাংলা ২০, ইংরেজি ২০ শব্দ) + Aptitude Test |
| মাসিক বেতন | গ্রেড–১৬: ৯,৩০০–২২,৪৯০ টাকা |
৮। অভ্যর্থনাকারী -BPSCS Govt Jobs
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পদের নাম | অভ্যর্থনাকারী |
| পদ সংখ্যা | ০১ (এক) টি |
| শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি বা সমমান |
| অন্যান্য যোগ্যতা | অভিজ্ঞদের অগ্রাধিকার |
| মাসিক বেতন | গ্রেড–১৬: ৯,৩০০–২২,৪৯০ টাকা |
৯। টেলিফোন অপারেটর -BPSCS Govt Jobs
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পদের নাম | টেলিফোন অপারেটর |
| পদ সংখ্যা | ০২ (দুই) টি |
| শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি বা সমমান |
| অন্যান্য যোগ্যতা | PBX বোর্ড পরিচালনায় অভিজ্ঞতা |
| মাসিক বেতন | গ্রেড–১৬: ৯,৩০০–২২,৪৯০ টাকা |
১০। গাড়িচালক -BPSCS Govt Jobs
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পদের নাম | গাড়িচালক |
| পদ সংখ্যা | ০৫ (পাঁচ) টি |
| শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণি পাশ |
| অন্যান্য যোগ্যতা | বৈধ লাইসেন্সসহ হালকা/ভারী যান চালনায় অভিজ্ঞতা |
| মাসিক বেতন | গ্রেড–১৬: ৯,৩০০–২২,৪৯০ (হালকা), ৯,৭০০–২৩,৪৯০ (ভারী) |
১১। অফিস সহায়ক
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পদের নাম | অফিস সহায়ক |
| পদ সংখ্যা | ৩৬ (ছত্রিশ) টি |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি বা সমমান |
| অন্যান্য যোগ্যতা | — |
| মাসিক বেতন | গ্রেড–২০: ৮,২৫০–২০,০১০ টাকা |
১৩। নিরাপত্তা প্রহরী -BPSCS Govt Jobs
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পদের নাম | নিরাপত্তা প্রহরী |
| পদ সংখ্যা | ০১ (এক) টি |
| শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণি |
| অন্যান্য যোগ্যতা | ২ বছরের অভিজ্ঞতা |
| মাসিক বেতন | গ্রেড–২০: ৮,২৫০–২০,০১০ টাকা |
পরিচ্ছন্নতা কর্মী
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পদের নাম | পরিচ্ছন্নতা কর্মী |
| পদ সংখ্যা | ০২ (দুই) টি |
| শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণি |
| অন্যান্য যোগ্যতা | ২ বছরের অভিজ্ঞতা |
| মাসিক বেতন | গ্রেড–২০: ৮,২৫০–২০,০১০ টাকা |
আবেদন করার প্রক্রিয়া (BPSCS Govt Jobs 2026)
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (BPSCS) নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। নিচে ধাপে ধাপে আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া দেওয়া হলো-
ধাপ–১: অনলাইন আবেদন ফর্মে প্রবেশ
প্রথমে আপনাকে নির্ধারিত ওয়েবসাইট bpscs.teletalk.com.bd এ প্রবেশ করতে হবে। এটি Teletalk ভিত্তিক সরকারি আবেদন পোর্টাল।
ধাপ–২: পছন্দের পদ নির্বাচন
ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার যোগ্যতা অনুযায়ী পছন্দের পদটি নির্বাচন কর। প্রতিটি পদের জন্য আলাদা শর্ত ও যোগ্যতা দেওয়া থাকে, তাই সেগুলো ভালোভাবে দেখে নিতে হবে।
ধাপ–৩: আবেদন ফর্ম পূরণ
এখন অনলাইন আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এখানে সাধারণত যে তথ্যগুলো দিতে হয়-
- প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম
- জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন নম্বর
- শিক্ষাগত যোগ্যতা
- বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা
- মোবাইল নম্বর (সক্রিয় থাকতে হবে)
ধাপ–৪: ছবি ও স্বাক্ষর আপলোড
নির্ধারিত সাইজ অনুযায়ী সাম্প্রতিক তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
ছবি ও স্বাক্ষরের সাইজ ও ফরম্যাট বিজ্ঞপ্তি অনুযায়ী হতে হবে, না হলে আবেদন বাতিল হতে পারে।
ধাপ–৫: আবেদন সাবমিট ও User ID সংরক্ষণ
সব তথ্য ঠিকভাবে পূরণ করার পর আবেদন সাবমিট কর। সফলভাবে সাবমিট হলে একটি User ID দেওয়া পাবে, এটিকে অবশ্যই সংরক্ষণ করতে হবে।
ধাপ–৬: আবেদন ফি পরিশোধ
আবেদন সম্পন্ন করতে নির্ধারিত ফি Teletalk SIM থেকে SMS-এর মাধ্যমে পরিশোধ করতে হবে। সাধারণত দুটি SMS করতে হয়-
১ম SMS:
BPSCS <User ID> পাঠান 16222 নম্বরে
২য় SMS (Reply পাওয়ার পর):
BPSCS YES <PIN> পাঠান 16222 নম্বরে
সফলভাবে ফি পরিশোধ হলে একটি কনফার্মেশন SMS পাবে।
ধাপ–৭: আবেদন কপি সংরক্ষণ
ফি পরিশোধ সম্পন্ন হলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। এরপর আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে, যা পরবর্তীতে কাজে লাগবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়তে হবে
- নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে
- ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে
- মোবাইল নম্বর সবসময় সচল রাখবে
এই ধাপগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই BPSCS নিয়োগ বিজ্ঞপ্তিতে সঠিকভাবে আবেদন করতে পারবে।
পাঠকের প্রশ্ন-উত্তর (BPSCS Job Circular 2026)
প্রশ্ন ১: এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোন প্রতিষ্ঠান প্রকাশ করেছে?
উত্তর: এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (BPSCS) কর্তৃক প্রকাশিত।
প্রশ্ন ২: মোট কতটি পদে লোক নিয়োগ দেওয়া হবে?
উত্তর: মোট ১৩টি ক্যাটাগরিতে ৯০ জন জনবল নিয়োগ দেওয়া হবে।
প্রশ্ন ৩: আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?
উত্তর: পদভেদে অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবে।
প্রশ্ন ৪: আবেদন করার বয়সসীমা কত?
উত্তর: ০১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (পদ অনুযায়ী ভিন্ন হতে পারে)।
প্রশ্ন ৫: আবেদন কিভাবে করতে হবে?
উত্তর: আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে করতে হবে।
প্রশ্ন ৬: আবেদন শুরু ও শেষ তারিখ কখন?
উত্তর: আবেদন শুরু হবে ২৭ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ১১ মে ২০২৬ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
প্রশ্ন ৭: আবেদন ফি কীভাবে পরিশোধ করতে হবে?
উত্তর: আবেদন ফি Teletalk প্রিপেইড সিমের মাধ্যমে SMS করে পরিশোধ করতে হবে।
প্রশ্ন ৮: একাধিক পদে কি আবেদন করা যাবে?
উত্তর: হ্যাঁ, যোগ্যতা অনুযায়ী একাধিক পদে আবেদন করা যাবে, তবে প্রতিটি পদের জন্য আলাদা আবেদন ও ফি প্রদান করতে হবে।
প্রশ্ন ৯: আবেদন করার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে?
উত্তর: সঠিক তথ্য প্রদান, নির্ধারিত ছবি ও স্বাক্ষর আপলোড, এবং সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশ্ন ১০: এই চাকরিটি কি সরকারি?
উত্তর: হ্যাঁ, এটি একটি সরকারি চাকরি।
সম্পাদক
মোঃ নাইয়ার আযম,সহকারী অধ্যাপক(পদার্থবিজ্ঞান),মজিদা খাতুন মহিলা কলেজ, রংপুর।

নাইয়ার আযম একজন নিবেদিতপ্রাণ পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক। তিনি মজিদা খাতুন মহিলা কলেজ,রংপুর এ কর্মরত আছেন এবং Studentbarta.com-ওয়েব সাইডের সম্পাদক। তিনি শিক্ষা ও অনলাইন শিক্ষার প্রতি গভীরভাবে অনুরাগী এবং নিয়মিতভাবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার মতো চিন্তাশীল লেখা প্রকাশ করেন। তার শিক্ষা জীবন শুরু হয় ক্যান্ট পাবলিক স্কুল থেকে এবং পরবর্তীতে তিনি কারমাইকেল কলেজ, রংপুর-এ উচ্চশিক্ষা গ্রহণ করেন। বর্তমানে রংপুর সিটি-তে বসবাসরত নাইয়ার আযম সবসময় শিক্ষা, অনলাইন লার্নিং এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আগ্রহী। পদার্থবিজ্ঞানের জ্ঞানকে সহজবোধ্যভাবে উপস্থাপন এবং আধুনিক শিক্ষার সুযোগ প্রসারে তিনি বিশেষভাবে কাজ করে যাচ্ছেন।