50th BCS Circular 2025 প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)। এই সার্কুলারে ক্যাডার ও নন-
ক্যাডার মিলিয়ে মোট ২১৫০ পদে নিয়োগ দেওয়া হবে, যা এ বছর চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে বড় সুযোগগুলোর একটি। সাধারণ, টেকনিক্যাল, শিক্ষা-সব মিলিয়ে ১১১ ক্যাটাগরির পদে আবেদন করা যাবে
সম্পূর্ণ অনলাইনে। আবেদন শুরু হবে ৪ ডিসেম্বর ২০২৫ইং সকাল ১০টা থেকে, চলবে ৩১ ডিসেম্বর ২০২৫ রাত ১২টা পর্যন্ত। যোগ্য প্রার্থীরা সহজেই bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। এই
পোস্টে ৫০তম বিসিএসের পূর্ণ সার্কুলার, যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রক্রিয়া, ফি জমাদান পদ্ধতি এবং পরীক্ষার সম্ভাব্য সময়সূচি বিস্তারিতভাবে দেওয়া হলো যাতে তুমি দ্রুত প্রস্তুতি নিতে পা্রো ।
বিস্তারিত তত্ত্বাদি (50th BCS Circular 2025)
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) |
| চাকরির ধরন | সরকারি |
| নিয়োগ প্রকাশের তারিখ | ২৬ নভেম্বর ২০২৫ইং |
| বয়সসীমা | ০১ নভেম্বর ২০২৫ অনুযায়ী বয়স ২১-৩২ বছর হতে হবে। (কোটা অনুযায়ী বিশেষ ছাড় প্রযোজ্য) |
| ক্যাটাগরি | ১১১ |
| মোট পদ সংখ্যা | ২১৫০ |
| শিক্ষাগত যোগ্যতা | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পাশ হতে হবে (পদ অনুযায়ী ভিন্ন হতে পারে)। |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদনের শুরুর তারিখ | ৪ ডিসেম্বর ২০২৫ইং সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ৩১ ডিসেম্বর ২০২৫ইং রাত ১২:০০ টা |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://bpsc.gov.bd/ |
| আবেদনের ঠিকানা ( লিংক) | http://bpsc.teletalk.com.bd/ |
| নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সূত্র | অফিসিয়াল ওয়েব সাইড |
| নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের লিংক | এখানে ক্লিক কর |
সার্কুলার এর সারকুলার PDF কপি
৫০তম বিসিএস সার্কুলার ২০২৫ – পদের বিবরণ (Post Breakdown)
50th BCS Circular 2025 অনুযায়ী মোট ২১৫০টি পদে ক্যাডার ও নন-ক্যাডার উভয় ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন ক্যাডারভিত্তিক পদসংখ্যার নীচে বিস্তারিত উপস্থাপন করা হলো-
১. সাধারণ ক্যাডার (General Cadre) – মোট ৪৫২ পদ
৫০তম বিসিএসের সাধারণ ক্যাডারে ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৫২ জন নিয়োগ দেওয়া হবে।
এতে মূলত প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, আনসার, তথ্য, শুল্ক, কর, সমবায়সহ বিভিন্ন জনপ্রিয় ও প্রতিযোগিতাপূর্ণ ক্যাডার অন্তর্ভুক্ত।
২. প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার – মোট ১১২২ পদ
প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১৩টি ক্যাটাগরিতে ১১২২ জন নিয়োগ হবে।
এখানে ডাক্তার, প্রকৌশলী, কৃষি, স্বাস্থ্য, পশুসম্পদ, পরিসংখ্যান, জনস্বাস্থ্য, ফার্মাসি ও অন্যান্য বিশেষায়িত পদের ব্যাপ্তি রয়েছে।
৩. বিসিএস শিক্ষা ক্যাডার (কলেজ) – মোট ১৩৯ পদ
বিসিএস শিক্ষা ক্যাডার (কলেজ শাখা) – এ ১৩টি বিষয়ে ১৩৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বিষয়ভেদে পদগুলো কলেজ স্তরের লেকচারার নিয়োগের জন্য বরাদ্দ থাকবে।
৪. সাধারণ শিক্ষা (মাদ্রাসা) ক্যাডার – মোট ২৬ পদ
মাদ্রাসা শিক্ষা ক্যাডারে ১২টি বিষয়ের অধীনে ২৬টি পদ থাকবে।
এটি দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের শিক্ষকতা–সংক্রান্ত ক্যাডার।
৫. বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডার – মোট ২১ পদ
কারিগরি শিক্ষা ক্যাডারে ৮টি বিষয়ের বিপরীতে ২১ জন নিয়োগ করা হবে।
পলিটেকনিক ও টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোতে প্রভাষক পদে এসব নিয়োগ দেওয়া হবে।
৬. নন–ক্যাডার পদ – মোট ৩৯৫টি
৫০তম বিসিএস সার্কুলারে ক্যাডারের পাশাপাশি নন–ক্যাডারেও ৩৯৫টি শূন্যপদে নিয়োগ হবে।
এগুলোর মধ্যে রয়েছে-
- কর্মকর্তা
- সহকারী কর্মকর্তা
- প্রোগ্রাম অফিসার
- প্রশাসনিক পদ
- টেকনিক্যাল সাপোর্ট পদ
- বিশেষায়িত দপ্তরের বিভিন্ন পদ
মোট পদসংখ্যার সংক্ষিপ্ত সারাংশ
| ক্যাটাগরি | পদের সংখ্যা |
|---|---|
| সাধারণ ক্যাডার | ৪৫২ |
| প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার | ১১২২ |
| কলেজ শিক্ষা ক্যাডার | ১৩৯ |
| মাদ্রাসা শিক্ষা ক্যাডার | ২৬ |
| কারিগরি শিক্ষা ক্যাডার | ২১ |
| নন–ক্যাডার | ৩৯৫ |
| মোট | ২১৫০ পদ |
৫০তম বিসিএস সার্কুলারে আবেদন করার পদ্ধতি (Step-by-Step Guide)
৫০তম বিসিএস পরীক্ষা ২০২৫–এ আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন সম্পূর্ণ করতে দরকার হবে সঠিক তথ্য, পরিষ্কার ছবি এবং Teletalk মোবাইল নম্বর। নিচে ধাপে ধাপে আবেদন নির্দেশনা দেওয়া হলো।
১) অফিসিয়াল আবেদন ওয়েবসাইটে প্রবেশ কর
প্রথমে ভিজিট কর:
bpsc.teletalk.com.bd
এটাই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর অনলাইন আবেদন সিস্টেম যেখানে আবেদন ফরম (BPSC Form-1) উপলব্ধ থাকবে।
২) “50th BCS Circular Application Form” অপশনে ক্লিক কর
হোম পেজে প্রবেশ করলে “BCS Examination” সেকশন থেকে 50th BCS Circular Application Form বেছে নাও ।
৩) ক্যাডার পছন্দ অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন কর
BPSC ফর্মে তিনটি ক্যাটাগরি দেখা যাবে-
- General Cadre
- Technical Cadre
- General & Technical (Both)
আপনার যোগ্যতা ও পছন্দ অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে Next বাটনে ক্লিক কর।
৪) Eligibility Confirmation কর
এরপর আপনাকে কিছু প্রাথমিক যোগ্যতার প্রশ্ন দেখানো হবে:
- আপনি কি নিজ দায়িত্বে তথ্য প্রদান করতে সম্মত?
- আপনার শিক্ষাগত যোগ্যতা কি বিজ্ঞপ্তির শর্ত পূরণ করে?
এ ধাপে No/Yes নির্বাচন করে আবার Next চাপ।
৫) 50th BCS Circular 2025 এর আবেদন ফরম (BPSC Form-1) পূরণ কর
এখন সম্পূর্ণ ৫০তম বিসিএস আবেদন ফরম স্ক্রিনে দেখাবে।
এ ফরমে আপনাকে নিম্নোক্ত তথ্য দিতে হবে-
- ব্যক্তিগত তথ্য
- জন্মতারিখ
- জাতীয় পরিচয়পত্র নম্বর
- পিতামাতা সম্পর্কিত তথ্য
- শিক্ষাগত যোগ্যতা
- ক্যাডার পছন্দ
- স্থায়ী ও বর্তমান ঠিকানা
- মোবাইল নম্বর (অবশ্যই Teletalk নম্বর)
- ইমেইল
ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই সাবধানে পূরণ কর।
৬) ছবি ও স্বাক্ষর আপলোড কর
ফরমের শেষ অংশে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে:
- ছবি: 300 × 300 px
- স্বাক্ষর: 300 × 80 px
- ফরম্যাট: JPG
- সর্বোচ্চ সাইজ: 100 KB
মাত্রা ঠিক না হলে ছবি গ্রহণ হবে না।
৭) Submit করে Application Preview দেখ
- সব তথ্য পূরণের পর Application Preview দেখাবে।
- এখানে-
- বানান ভুল
- NID নম্বর
- শিক্ষাগত তথ্য
- পছন্দকৃত ক্যাডার
- সবকিছু ভালোভাবে যাচাই করে Submit করুন।
৮) 50th BCS Circular 2025 এর User ID সংগ্রহ কর
ফরম সাবমিট করার পর একটি User ID জেনারেট হবে।
এটি খুব গুরুত্বপূর্ণ-পরবর্তী SMS ফি জমা দিতে লাগবে।
User ID অবশ্যই সংরক্ষণ করবে।
৯) SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দিন
ফি জমা দিন Teletalk মোবাইল থেকে।
দুই ধাপে SMS পাঠাতে হবে:
প্রথম SMS
BCS <space> User ID
Send to 16222
রিপ্লাই SMS-এ আপনার নাম ও ফি উল্লেখ করা হবে এবং একটি PIN নম্বর পাঠানো হবে।
দ্বিতীয় SMS
BCS <space> YES <space> PIN
Send to 16222
ফি জমা সম্পন্ন হলে একটি Confirmation SMS পাবে।
১০) 50th BCS Circular 2025 এর Admit Card ডাউনলোড কর
ফি জমা দেওয়ার ২৪–৪৮ ঘণ্টার মধ্যে আবার bpsc.teletalk.com.bd এ প্রবেশ কর।
Admit Card Download অপশন থেকে User ID ও Password দিয়ে Admit Card ডাউনলোড করবে।
এটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
50th BCS Circular 2025 – FAQ
| প্রশ্ন | উত্তর |
| ১। ৫০তম বিসিএস সার্কুলার ২০২৫ কবে প্রকাশিত হয়? | ৫০তম বিসিএস সার্কুলার ২৬ নভেম্বর ২০২৫ তারিখে অফিসিয়ালি ওয়েব সাইডে প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)। |
| ২। এ বিসিএসে মোট কতটি পদে নিয়োগ হবে? | ক্যাডারে ১৭৫৫ এবং নন-ক্যাডারে ৩৯৫ মিলিয়ে মোট ২১৫০ পদে নিয়োগ দেওয়া হবে। |
| ৩। বিসিএসের আবেদন কবে শুরু হবে? | আবেদন শুরু হবে ৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০০ টা থেকে। |
| ৪। আবেদন শেষ তারিখ কবে? | ৩১ ডিসেম্বর ২০২৫ রাত ১২:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে। |
| ৫। কোথায় আবেদন করতে হবে? | শুধুমাত্র অনলাইনে – http://bpsc.teletalk.com.bd |
| ৬। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী? | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পাশ হতে হবে (পদ অনুযায়ী ভিন্ন হতে পারে)। |
| ৭। আবেদন করার জন্য বয়সসীমা কী? | ০১ নভেম্বর ২০২৫ অনুযায়ী বয়স ২১-৩২ বছর হতে হবে। (কোটা অনুযায়ী বিশেষ ছাড় প্রযোজ্য) |
| ৮। বিদেশি নাগরিককে বিবাহ করলে কি আবেদন করা যাবে? | না। সরকারি অনুমতি ছাড়া বিদেশি নাগরিককে বিবাহ করলে আবেদন গ্রহণযোগ্য নয়। |
| ৯। অনলাইনে আবেদন করতে কী কী লাগবে? | A. রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সাইজ ১০০ KB এর মধ্যে) B. স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সাইজ ৬০ KB এর মধ্যে) |
| ১০। অনলাইন আবেদন ফি কত? | ক) সাধারণ প্রার্থী: ২০০ টাকা খ) ক্ষুদ্র নৃগোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ: ৫৬ টাকা |
| ১১। আবেদন ফি কিভাবে জমা দিতে হয়? | শুধুমাত্র টেলিটক প্রিপেইড SIM থেকে ২টি SMS করে। |
| ১২। SMS না দিলে কি আবেদন সম্পূর্ণ হবে? | না। SMS এর মাধ্যমে ফি পরিশোধ না করলে আবেদন বাতিল হবে। |
| ১৩। User ID ভুলে গেলে কি করবো? | SMS পাঠান:BCS HELP UserID → 16222 |
| ১৪। PIN ভুলে গেলে কী করবো? | SMS পাঠান:BCS HELP PIN PIN_Number → 16222 |
| ১৫। ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে? | সম্ভাব্য তারিখ: ৩০ জানুয়ারি ২০২৬। |
50th BCS Circular 2025 – FAQ ২য় পর্ব
| ১৬। প্রিলিমিনারির নম্বর কত? | মোট ২০০ নম্বরের MCQ পরীক্ষা। |
| ১৭। লিখিত পরীক্ষার তারিখ কবে? | সম্ভাব্য তারিখ: ০৯ এপ্রিল ২০২৬। |
| ১৮। মৌখিক (ভাইভা) পরীক্ষা কবে? | সম্ভাব্য তারিখ: ১০ আগস্ট ২০২৬। |
| ১৯। লিখিত পরীক্ষার মোট নম্বর কত? | মোট ৯০০ নম্বর। |
| ২০। মৌখিক পরীক্ষার নম্বর কত? | মৌখিক পরীক্ষা ২০০ নম্বরের। |
| ২১। কোন ক্যাটাগরিগুলোতে নিয়োগ হবে? | ক) সাধারণ ক্যাডার খ) টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডার গ) শিক্ষা ক্যাডার (কলেজ) ঘ) সাধারণ শিক্ষা (মাদ্রাসা) ঙ) কারিগরি শিক্ষা চ) নন-ক্যাডার বিভিন্ন পদ |
| ২২। বাংলাদেশি নাগরিক না হলে কি আবেদন করা যাবে? | না। শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। |
| ২৩। সরকারি চাকরিজীবীরা কি আবেদন করতে পারবেন? | হ্যাঁ। তবে অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি (NOC) লাগবে। |
| ২৪। প্রিলিমিনারিতে উত্তীর্ণ না হলে কি লিখিত পরীক্ষা দেওয়া যাবে? | না। শুধুমাত্র প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরাই লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবে। |
| ২৫। প্রবেশপত্র (Admit Card) কিভাবে ডাউনলোড করতে হয়? | User ID এবং Password ব্যবহার করে bpsc.teletalk.com.bd থেকে ডাউনলোড করতে পারবে। |
| ২৬।পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে? | ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহসহ নির্ধারিত সেন্টারে। |
| ২৭। আবেদনপত্রে ভুল হলে কি সংশোধন করা যাবে? | না। সাবমিট করার পর কোনো তথ্য পরিবর্তন সম্ভব নয়। |
| ২৮। কোটার জন্য কী কী কাগজ লাগবে? | ক) মুক্তিযোদ্ধা সনদ খ)প্রতিবন্ধী সনদ গ) নৃ-গোষ্ঠী সনদ। (যথাযথ কর্তৃপক্ষের সত্যায়িত কপি প্রয়োজন) |
| ২৯। মৌখিক পরীক্ষার সময় কোন কাগজপত্র দেখাতে হয়? | ক) সকল পরীক্ষার সনদপত্র খ) নাগরিকত্ব সনদ গ) জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র ঙ) চারিত্রিক সনদ চ) মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী সনদ (যদি থাকে) ছ) আবেদন কপি |
| ৩০। ৫০তম বিসিএসের সম্পূর্ণ সার্কুলার কোথায় পাওয়া যাবে? | BPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট- www.bpsc.gov.bd |
উপসংহার – 50th BCS Circular 2025
50th BCS Circular 2025 প্রকাশের মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আগামী প্রজন্মের মেধাবী ও যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে যোগদানের একটি বড় সুযোগ তৈরি করেছে। সার্কুলারে উল্লেখ করা যোগ্যতা, শর্ত এবং আবেদন প্রক্রিয়া সঠিকভাবে বুঝে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করা প্রতিটি প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আবেদন ফরম পূরণ, ছবি-স্বাক্ষর আপলোড, Teletalk এর মাধ্যমে ফি জমা এবং Admit Card সংগ্রহ-এ প্রতিটি ধাপে সতর্ক থাকা আবশ্যক।
50th BCS Circular 2025 এর মাধ্যমে যারা প্রশাসন, পুলিশ, কাস্টমস, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্যাডারে ক্যারিয়ার গড়তে চান, তাদের এখনই প্রস্তুতি আরও জোরদার করার সেরা সময়। সঠিক পরিকল্পনা, মানসম্মত প্রস্তুতি এবং সময়মতো আবেদনই আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নেবে।
সম্পাদক
মোঃ নাইয়ার আযম,সহকারী অধ্যাপক(পদার্থবিজ্ঞান),মজিদা খাতুন মহিলা কলেজ, রংপুর।

নাইয়ার আযম একজন নিবেদিতপ্রাণ পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক। তিনি মজিদা খাতুন মহিলা কলেজ,রংপুর এ কর্মরত আছেন এবং Studentbarta.com-ওয়েব সাইডের সম্পাদক। তিনি শিক্ষা ও অনলাইন শিক্ষার প্রতি গভীরভাবে অনুরাগী এবং নিয়মিতভাবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার মতো চিন্তাশীল লেখা প্রকাশ করেন। তার শিক্ষা জীবন শুরু হয় ক্যান্ট পাবলিক স্কুল থেকে এবং পরবর্তীতে তিনি কারমাইকেল কলেজ, রংপুর-এ উচ্চশিক্ষা গ্রহণ করেন। বর্তমানে রংপুর সিটি-তে বসবাসরত নাইয়ার আযম সবসময় শিক্ষা, অনলাইন লার্নিং এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আগ্রহী। পদার্থবিজ্ঞানের জ্ঞানকে সহজবোধ্যভাবে উপস্থাপন এবং আধুনিক শিক্ষার সুযোগ প্রসারে তিনি বিশেষভাবে কাজ করে যাচ্ছেন।