DLS Job Circular 2025-প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। FAQ Section এ ২০টি প্রশ্নের উত্তর

DLS Job Circular 2025– প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS) সম্প্রতি প্রকাশ করে। মোট ৪৮৩ টি শূন্য পদে দেশের যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। সরকারি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৮ম শ্রেণি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস করা প্রার্থীরা পদ অনুযায়ী আবেদন করতে পারবে।

১৯ নভেম্বর ২০২৫ ইং তারিখে প্রকাশিত DLS নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে বয়সসীমা নির্ধারণ করা হয় ১৮ থেকে ৩২ বছর। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা হবে । আবেদন গ্রহণ শুরুঃ ২৭ নভেম্বর ২০২৫ইং সকাল ১০:০০ টা। আবেদন গ্রহণের শেষ তারিখঃ ১৮ ডিসেম্বর ২০২৫ইং বিকাল ৫:০০ টা। প্রাণিসম্পদ অধিদপ্তরে স্থায়ী সরকারি চাকরি। এ সুযোগটি ২০২৫ সালের অন্যতম বড় চাকরির বিজ্ঞপ্তি হিসেবে বিবেচিত হবে।

  • প্রতিষ্ঠানের নামঃ প্রাণিসম্পদ অধিদপ্তর
  • চাকরির ধরনঃ সরকারি
  • নিয়োগ প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর ২০২৫ ইং
  • বয়সসীমাঃ ১৮-৩০ বছর
  • ক্যাটাগরিঃ ০১ টি
  • মোট পদ সংখ্যাঃ ৪৮৩ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ(পদ অনুযায়ী )
  • আবেদনের মাধ্যমঃ অনলাইন
  • আবেদনের শুরুর তারিখঃ  ২৭ নভেম্বর ২০২৫ ইং সকাল ১০টা
  • আবেদনের শেষ তারিখঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ইং বিকাল ৫টা পর্যন্ত
  • অফিসিয়াল ওয়াব সাইডঃ https://dls.gov.bd/
  • আবেদনের ঠিকানা ( লিংক): এখানে ক্লিক কর
  • নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট
  • নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের লিংকঃ এখানে ক্লিক কর
  • নিয়োগ বিজ্ঞপ্তিঃ PDF কপি নিচে দেওয়া হলো —আবেদনের পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিবে ।

DLS Job Circular 2025 এর পদের বিবরণ

ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (VFA) পদে মোট ৪৮৩ জন নিয়োগ দেওয়া হবে, যা প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS) প্রকাশিত ২০২৫ সালের বৃহৎ নিয়োগের একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রার্থীদের অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট (VTI) বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট (LTI) থেকে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের প্রশিক্ষণ অর্জন করতে হবে। পাশাপাশি, “প্রাণিসম্পদ অধিদপ্তরের কোডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও

নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩” অনুযায়ী নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক।
এই পদটি ১৪তম গ্রেডের সরকারি চাকরি, যেখানে মাসিক বেতন নির্ধারন করা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা ।

মাঠপর্যায়ে প্রাণিসম্পদ সেবা ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় কাজ করার আগ্রহী প্রার্থীদের জন্য একটি চাকরির সুযোগ।

DLS Job Circular 2025 অনুযায়ী প্রাণিসম্পদ অধিদপ্তরের চাকরির পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কোনো মাধ্যম দিয়ে আবেদন গ্রহণ করা হবে না। dls.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. প্রথমে ভিজিট কর dls.teletalk.com.bd
  2. হোমপেজ থেকে “Application Form” অপশনে ক্লিক কর।
  3. তুমি যে পদে আবেদন করতে চানও সেটি নির্বাচন কর।
  4. এরপর “Next” বাটনে ক্লিক কর।
  5. যদি তুমি alljobs.teletalk.com.bd–এর প্রিমিয়াম সদস্য হও , তাহলে “Yes” নির্বাচন কর; না হলে “No” বেছে নাও।
  6. এখন তোমার সামনে প্রাণিসম্পদ অধিদপ্তর চাকরির অনলাইন আবেদন ফরম চলে আসবে।
  7. সঠিক ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে ফরমটি পূরণ করে “Next” বাটনে যাও।
  8. সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষর (300×80 px) নির্ধারিত ফরম্যাটে আপলোড কর।
  9. সব তথ্য পূরণ হয়ে গেলে অবশ্যই একবার ভালোভাবে যাচাই কর এবং তারপর “Submit” বাটনে ক্লিক কর।
  10. আবেদন সফলভাবে সম্পন্ন হলে সিস্টেম থেকে একটি Applicant’s Copy পাবে। এটি ডাউনলোড করে প্রিন্ট করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ কর।

প্রাণিসম্পদ অধিদপ্তরের সরকারি চাকরিতে আবেদন করার সঠিক ও নির্ভুল পদ্ধতি জানতে উপরের ধাপগুলো অনুসরণ করলেই সহজে অনলাইন আবেদন সম্পন্ন হবে।

১. DLS Job Circular 2025 কবে প্রকাশ হয়েছে?

প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS) কর্তৃপক্ষ ২০২৫ সালের নিয়োগ বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করে। প্রকাশের পর থেকেই যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।

২. DLS Job Circular 2025 এর আবেদন কোথায় করতে হবে?

আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে। সরকারি নির্ধারিত ওয়েবসাইট dls.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করা যাবে। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়।

৩. DLS Job Circular 2025 এ কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে?

এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাটাগরির পদ যেমন-ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, কম্পাউন্ডার, টেকনিশিয়ান, অফিস সহকারী, ড্রাইভারসহ আরও বিভিন্ন টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল পদে নিয়োগ দেওয়া হবে। পদভেদে যোগ্যতা, বয়সসীমা ও বেতন ভিন্ন হতে পারে।

৪. DLS Job Circular 2025 এ আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা কী?

পদভেদে যোগ্যতা SSC/ HSC/ ডিপ্লোমা/ স্নাতক পর্যন্ত হতে পারে। প্রতিটি পদের শিক্ষাগত ও দক্ষতার যোগ্যতা বিজ্ঞপ্তিতে আলাদাভাবে উল্লেখ থাকে, তাই আবেদনকারীদের অবশ্যই অফিসিয়াল সার্কুলার ভালোভাবে পড়তে হবে।

৫. আবেদন ফি কত এবং কীভাবে জমা দিতে হবে?

আবেদন ফি সাধারণত ১১২ টাকা/ ২২৩ টাকা (পদ অনুযায়ী ভিন্ন হতে পারে)। ফি টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে SMS করে জমা দিতে হবে। Application ID ব্যবহার করেই ফি প্রদান করতে হয়।

৬. DLS নিয়োগ পরীক্ষার ধাপ কী কী?

নিয়োগ সাধারণত তিন ধাপে অনুষ্ঠিত হয়—

  • MCQ পরীক্ষা
  • Written পরীক্ষা
  • Viva (মৌখিক পরীক্ষা)
    পদ অনুযায়ী প্র্যাকটিক্যাল পরীক্ষাও হতে পারে।

৭. DLS Job Circular 2025 এর বয়সসীমা কত?

সাধারণত ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী বয়সসীমায় ছাড় প্রযোজ্য হতে পারে।

৮. DLS Job Circular 2025 এর অ্যাডমিট কার্ড কিভাবে পাওয়া যাবে?

আবেদন সফল হলে পরীক্ষার আগে অফিসিয়াল ওয়েবসাইট dls.teletalk.com.bd থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। SMS দ্বারাও নোটিশ পাঠানো হয়।

৯. DLS নিয়োগ পরীক্ষার ফলাফল কোথায় প্রকাশ হবে?

ফলাফল প্রকাশ করা হবে-

  • প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (dls.gov.bd)
  • টেলিটক DLS পোর্টালে
  • এবং বিভিন্ন জাতীয় দৈনিকে।

১০. নারী প্রার্থীরা কি এ Job Circular এ আবেদন করতে পারবেন?

হ্যাঁ, বেশিরভাগ পদেই নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারেন। নির্দিষ্ট কিছু টেকনিক্যাল পদে শর্ত থাকতে পারে।

১১. আগে কর্মরত থাকলে কি DLS এ আবেদন করা যাবে?

হ্যাঁ, তবে সরকারি চাকরিতে কর্মরত থাকলে যথাযথ অনুমতি (NOC) সংগ্রহ করে আবেদন করতে হবে।

উপসংহার

DLS Job Circular 2025 বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থানের একটি বড় সুযোগ। সরকারি বেতন কাঠামো, স্থায়ী চাকরি, ক্যারিয়ার উন্নতির সুযোগসহ বিভিন্ন সুবিধা থাকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি আগ্রহী প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদভেদে যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার ধাপগুলো পরিষ্কারভাবে উল্লেখ থাকায় প্রার্থীরা সহজেই সঠিক তথ্য নিয়ে আবেদন সম্পন্ন করতে পারবে।

যারা সরকারি চাকরি বিশেষ করে প্রাণিসম্পদ অধিদপ্তরে ক্যারিয়ার গড়তে চাও , তাদের জন্য DLS Job Circular 2025 একটি সুযোগ। তাই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন কর এবং প্রস্তুতি নিয়ে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত রাখ। সঠিক সময়ে সঠিক প্রস্তুতিই তোমাকে কাঙ্ক্ষিত সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে।

সম্পাদক

মোঃ নাইয়ার আযম,সহকারী অধ্যাপক(পদার্থবিজ্ঞান),মজিদা খাতুন মহিলা কলেজ, রংপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *